বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘মেসিকে বলেছি আমরা চ্যাম্পিয়ন হব’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি তারা। ২০ বছরের সেই আক্ষেপ এবার ঘুচাতে চান নেইমার।

কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে নেইমার জানালেন ট্রফি জয়ের জন্যই এখানে এসেছি।

ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, আমি খুশি, আমি ইদানিং ক্লাবে খুব সুখে আছি। এ কারণেই আমার মনে হচ্ছে, আমি খুব ভালোভাবেই তৈরি।

নেইমার এর আগে ব্রাজিলের হয়ে ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ খেলেছেন। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নেয় ব্রাজিল। আর ২০১৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।

কাতার বিশ্বকাপটি নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। যে কারণে এবার ট্রফি জিততে মরিয়া হয়ে খেলবে তার দল।

নেইমার বলেন, বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কমই কথা হয়েছে আমার। ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনাল হবে কি না, কখনো কখনো আমরা এ নিয়ে আলোচনা করি। আমি মেসিকে বলেছি আমরা চ্যাম্পিয়ন হব এবং আমি তাকে হারাব। এটা বলার পর আবার আমরা দুজনই হাসি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys