মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় ১০ মাস কারাগারে থাকার পর মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ সকাল ১১টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়। এসময় কারাফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা।

এর আগে কিশোরের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন।

লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট কিশোরকে গত বছরের মে মাসে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তারাসহ মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

লেখক মুশতাক ও কার্টুনিস্ট কিশোর ছয়বার জামিন আবেদন করলেও জামিন পাননি তারা।

শেষ গত ২৪ ফেব্রুয়ারি ফের জামিন আবেদন নাকচ হয় তাদের। এর পরদিনই কারাগারে মৃত্যু হয় মুশতাকের। এর পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys