1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মিথ্যা মামলার শিকার হলে দেওয়ানি মামলা করা উচিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: যারা মিথ্যা মামলার শিকার হবেন, তাদের প্রত্যেকের ক্ষতিপূরণের মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।

তিনি বলেন, একটি মানুষকে যদি বিনা কারণে, বিনা অপরাধে জেল খাটানো হয়, তার উচিত হচ্ছে একটি দেওয়ানি মামলা করা।

ডয়চে ভেলে বাংলার ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’- অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

ক্ষতিপূরণ চেয়ে মামলা করার সামর্থ্য সবার আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানি স্যুট ফাইল করা এবং তা প্রমাণ হওয়া খুব ইজি (সহজ) হবে। আইনমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি।

নিজ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরো বলেন, মিথ্যা মামলা প্রমাণিত হলে যেই আদালতে বিচার হবে, বিচারক যেন ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন।

অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, ক্ষমতাসীন সরকার তার পছন্দের লোককে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় যেন তারা যে নীতি, আদর্শে বিশ্বাস করে, তারা যেভাবে কাজ করতে চায়, রাষ্ট্রকে যেভাবে পরিচালনা করতে চায়, সেভাবে পরিচালনা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা আইনগত পরামর্শ দরকার হয়, তখন তারা অ্যাটর্নি জেনারেলের দ্বারস্থ হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys