1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মায়ের কোল থেকে তুলে শিশু ধর্ষণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: রংপুরে পাঁচবছর বয়সী এক শিশুকে তার মায়ের কোল থেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  শনিবার জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ থেকে অভিযুক্ত কারমাইকেল কলেজের শিক্ষার্থী সাগর মহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, সাগর রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের বাসিন্দা। গত বুধবার বিকেলে এক প্রতিবেশী নারীর কোল থেকে তার শিশুকন্যাকে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। এরপর নিজের ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে সে। পরে প্রচণ্ড রক্তরক্ষণে অচেতন হয়ে পড়লে শিশুটিকে রেখে পালিয়ে যায় সাগর।

এরপর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শিশুর মা সদর কোতোয়ালি থানায় মামলা করলে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘অমানবিক ওই ঘটনা শোনার পর অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন স্থানে অভিযানের পর তাকে মিঠাপুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছি। সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys