মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মার্কিন বহরে আবার হামলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলামানিকে হত্যার ঘটনায় এখনও উত্তাল মধ্যপ্রাচ্য।

সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার ইরাকে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ডজন ব্যালেস্টিক মিসাইল ছেড়ে ছিল ইরান। তাদের দাবি ছিল, এর ফলে অন্তত ৮০ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

এবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারপ্রদেশে মার্কিন সামরিক বহরের ওপর তালেবানদের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

কান্দাহারপ্রদেশের দান্দ এলাকায় শনিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা দিয়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা করে তালেবানরা। খবর এপি ও আলজাজিরার।

মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সামরিক জোটের একজন মুখপাত্রও এ তথ্য নিশ্চিত করেছেন।

তালেবানদের দাবি, তাদের যোদ্ধারা মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে। এতে বহরের সব সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তালেবানরা।

তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ হামলার দায়িত্ব স্বীকার করেছেন। তিনি বলেন, গাড়িতে থাকা আমেরিকার সব সোনা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে।

হেরাত প্রদেশে সম্প্রতি মার্কিন বিমান হামলায় মোল্লা নাঙ্গালাই নামে এক তালেবান কমান্ডার নিহত হন।

ওই হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিকও মারা গেছে। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ নিতেই তালেবানরা কান্দাহারপ্রদেশে এ হামলা চালায়।

মার্কিন-তালেবান শান্তি আলোচনা যখন নতুন করে শুরু করার কথা চলছে, তখন এ ধরনের হামলা আবারও এ আলোচনায় কালো মেঘের ছায়া পড়ল।

এ পর্যন্ত তালেবানদের হামলায় কমপক্ষে দুই হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys