1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মানুষের চাপ সামালাতে ঢাকাগামী ৭ ট্রেন বিমানবন্দর স্টেশনে থামবে না

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ও ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে বিমানবন্দর স্টেশনে ঢাকাগামী ৭টি ট্রেন ৪ দিন যাত্রাবিরতি করবে না। আজ বুধবার থেকে যাত্রাবিরতি বন্ধ থাকবে বিমানবন্দর স্টেশনে। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে।

রেল কর্তৃপক্ষ জানায়, আজ (৬ জুলাই) থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৬), কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৮), দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮), একতা এক্সপ্রেস (৭০৬), পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪), লালমনি এক্সপ্রেস (৭৫২) ও রংপুর এক্সপ্রেস (৭৭২) ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি করবে না।

ঈদে পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের চাপ থাকে প্রচুর। বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনের শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা থাকে। তাই ওই ট্রেনগুলোর যাত্রাবিরতি বাতিল করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

এদিকে, ঈদ সামনে রেখে খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশু ক্রেতাদের কাছে পৌঁছাতে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার থেকে ৮ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গবাদিপশু পরিবহন করবে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys