বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

মতিন খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচার কাজ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু এমপির প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐ সিদ্ধান্ত মোতাবেক আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের কোনো বেঞ্চ ভার্চুয়ালি বসবে না।

আজ সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই সিদ্ধান্তের কথা আইনজীবীদের জানান।

এর আগে অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ বন্ধ রাখার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, বারের সভাপতি মতিন খসরুর প্রয়াণে বিচার কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ, তিনি বার কাউন্সিলের কার্যকরী কমিটির একজন সদস্য। বারের সভাপতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচার কাজ বন্ধ রাখা দরকার।

তখন প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগের সব বিচারপতির সঙ্গে এ বিষয়ে আমি আগেই আলোচনা করেছি। সব বিচারপতি একবাক্যে বলেছেন, কোর্ট বন্ধ রাখার জন্য। কোর্ট বসবে না।

এ সময় বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এমন সিদ্ধান্তের জন্য আইনজীবীদের পক্ষ থেকে প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তখন প্রধান বিচারপতি বলেন, মতিন খসরু সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিলেন। এটা অনেক সম্মানের। শেরে বাংলা একে ফজলুল হকও এই বারের প্রেসিডেন্ট ছিলেন। সেজন্য কোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মতিন খসরু এমপি। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। কিন্তু দায়িত্বগ্রহণের আগেই আক্রান্ত হন করোনা ভাইরাসে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys