সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপলো) হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তিনি বলেন, দুপুরে মওদুদ আহমদের চিকিৎসায় প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। মেডিক্যাল বোর্ডের প্রধানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন।

মওদুদ আহমদ হাসপাতালে ভর্তি হওয়ার পর দু’বার তার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এতে তার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys