1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মওদুদের শারীরিক অবস্থার অবনতি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: দীর্ঘ একমাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজকে সকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে গেছে। গতকাল ফুসফুসে পানি জমেছে, আগের চেয়ে অবস্থা বেশ অবনতি হয়েছে।

পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি।

গত ১ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর একটি এয়ারলাইন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। এরআগে গত ২৯ ডিসেম্বর এপোলো হাসপাতালে মওদুদকে ভর্তি করা হয়। ৬ জানুয়ারি বিএনপি মহাসচিব হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন।

১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। পরে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর আবার ২১ জানুয়ারি এপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে এপোলো হাসপাতাল থেকে সিঙ্গাপুর মাউন্টন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে তার স্ত্রী মিসেস হাসনা জসিমউদদীন মওদুদ আহমেদ গিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys