শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাসির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: বিয়ে করেছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন। বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এই ২৯ বছর বয়সী তারকার।

একাধিক ঘনিষ্ঠ নিশ্চিত করেছেন, কনের নাম তামিমা তাম্মি। তিনি পেশায় বিমানের কেবিন ক্রু। কাজ করেন সৌদি এয়ারলাইন্সে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজেও নতুন জীবনসঙ্গীর সঙ্গে ছবি পোস্ট করেছেন নাসির।

গত বছর সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর ওই পোস্ট মুছে ফেলেন তিনি। শেষ পর্যন্ত সেই তরুণীকে জীবনসঙ্গী করে নিলেন নাসির।

পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। তবে মহামারি করোনার কারণে স্বল্প পরিসরেই ছোট অনুষ্ঠান আয়োজন করে সম্পন্ন হয়েছে আকদ। আগামী ২০ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে নাসিরের পরিবার। তার আগে যৌথভাবে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সারা হবে ১৭ ফেব্রুয়ারি।

সম্প্রতি আবুধাবিতে টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে খেলেছেন নাসির। দলটির অধিনায়কও ছিলেন তিনি। ফ্র্যাঞ্জাইজি ও ঘরোয়া লিগে খেললেও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার।

নাসির বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys