1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ভারোত্তোলনে আবারও সোনা জিতলেন মাবিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: হতাশ করেননি দেশকে। হতাশ হননি নিজেও। এবারও দেশের মুখকে উজ্জ্বল করেছেন ভারোত্তোলনের স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত।

নেপালের কাঠমান্ডুতে চলমান দক্ষিণ এশিয়ান গেমসে ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া।

এবারও দক্ষিণ এশিয়ার সেরা নারী ভারোত্তোলকের খেতাব জিতে নিলেন তিনি।

গত এসএ গেমসেও বাংলাদেশের জন্য সোনা উপহার এনেছিলেন মাবিয়া আক্তার। এবারও তিনি সোনা জিতবেন বলে আশা ব্যক্ত করেছিলেন কোচ।

কোচ ও দেশবাসীর সে আশাকে বাস্তবে রূপ দিলেন মাবিয়া।

তিনদিন পর এসএ গেমসে স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। মাবিয়ার স্বর্ণসহ এ নিয়ে এখন পর্যন্ত পাঁচটি স্বর্ণপদক পেল বাংলাদেশ।

২০১৬ সালের এসএ গেমসে প্রথম মেয়েদের ভারোত্তোলন সংযুক্ত করা হয়। আর প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে বাজিমাত করে বাংলাদেশের মাবিয়া।

একই বছরের অক্টোবরে ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছিলেন মাবিয়া। এ আসর থেকে একটি রুপাও পেয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys