মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

ব্রাজিলে তেলের দাম বেড়েছে তাই দেশেও বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ব্রাজিল থেকে ভোজ্যতেল আমদানি করে। সেখানে দাম বাড়ার কারণে বাংলাদেশেও তেলের দাম বেড়েছে।

আজ শনিবার বিকেলে লালমনিরহাটের জেলখানা রোডে শেখ শফি উদ্দিন কমার্স কলেজে রোটারী ক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় মন্ত্রী এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘আসন্ন রমজানকে ঘিরে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখার কাজ চলছে। খোলা বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পরিমাণ দ্বিগুণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘বৃহত্তর রংপুর অঞ্চলের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই নিয়েছেন। ব্যবসা-বাণিজ্য প্রসারে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys