সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ব্রাজিলিয়ানদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব : মাহি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে হাই ভোল্টেজের সেই ম্যাচ। শিরোপা লড়াইয়ের চূড়ান্ত এই ম্যাচে ব্রাজিল ভক্তদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট (জার্সি) পরে খেলা দেখবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

আর্জেন্টিনাভক্ত এই নায়িকা তার পছন্দের দল জেতার পরই ফেসবুকে এমন ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ, ফাইনালে ব্রাজিলিয়ানদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। বুক ভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।’

উল্লেখ্য, এই ম্যাচ দিয়ে ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৭ সালে শেষবার আর্জেন্টিনা খেলেছিল ব্রাজিলের বিপক্ষে। সেই ম্যাচে স্মৃতিটা অবশ্য মোটেও সুখকর ছিল না আর্জেন্টিনার জন্য। সেবার রিকেলমে-মেসির আর্জেন্টিনা হেরেছিল ৩-০ গোলে।

কোপা আমেরিকায় সাম্প্রতিককালে দুই দলের দ্বৈরথেও আর্জেন্টিনা খুব ভালো অবস্থানে নেই। দুই দলের লড়াইয়ে সর্বশেষ আর্জেন্টিনা জিতেছিল ১৯৯১ সালে। সেবার ডিয়েগো ম্যারাডোনার দল জিতেছিল ৩-২ গোলে। এরপর থেকে আর্জেন্টিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলেছে আরও ছয়বার, জেতেনি একবারও।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys