সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

বিশ্ব জয় করে দেশে ফিরলেন যুবারা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফ্লাইট আধঘণ্টা বিলম্ব হওয়ার কথা থাকলেও আগের সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫টা মিনিটেই আকবর আলীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা যায়, অতরণের সময় বিমানটিকে ওয়াটার স্যালুট দেয়া হয়।

বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সহ বিসিবির উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।

ক্রিকেটারদের বরণ করে নেয়ার পর বিমানবন্দরে তাদের সঙ্গে নিয়ে কেক কাটবেন বিসিবি সভাপতি। সেখানকার আয়োজন শেষ করেই ক্রিকেটারদের নিয়ে যাওয়া হবে মিরপুরের বিসিবি কার্যালয়ে। সেখানেও তাদের জন্য আয়োজনের ব্যবস্থা রেখেছে বিসিবি। সেখানকার আয়োজন শেষ হলে যতদ্রুত সম্ভব ক্রিকেটারদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবে বিসিবি।

গত ০৯ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys