মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন পররাষ্ট্র মন্ত্রণালয়ে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধক টিকা নেওয়ার নিবন্ধনের আবেদন জমা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ‘ZIP/PDF’ ফাইলে vaccine.coronacell@mofa.gov.bd মেইল ঠিকানায় আজ মঙ্গলবার থেকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে।

ই-মেইল পাঠানোর সময় বিষয় হিসেবে উল্লেখ করতে হবে ‘Application for COVID-19 vaccination for students studying abroad (Passport no-)’। বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকা পেতে আবেদনের জন্য (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের তিন দিন পর টিকার নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া এ নিয়ে কোনো তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys