মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

বাড়ি ফিরলেন পেলে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: কোলন ক্যানসারের চিকিৎসার জন্য ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে ফের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ৩ দিন হাসপাতালে কাটানোর পর তিনি চিকিৎসকদের পরামর্শে বাড়ি ফিরেছেন।

কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতির কারণে ব্রাজিলের ইসরায়েলিতা আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল পেলেকে।

শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ৮১ বছর বয়সি পেলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

গত সেপ্টেম্বরে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর মাঝেই চিকিৎসকরা পেলের শরীরে কোলন ক্যানসারের অস্তিত্ব খুঁজে পান। এজন্য এর আগে একবার অস্ত্রোপচার করা হয়েছিল তার। এর পর তাকে বেশ কয়েকবার কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি দেওয়ার পর প্রতি মাসে তার শরীরে এর প্রভাব পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে।

শুধু ক্যানসারই নয়, সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকার আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys