বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বর্ণবাদ বিরোধী বিক্ষোভ গভীর সঙ্কটের বহিঃপ্রকাশ: পুতিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২০

নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকায় চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে দেশটির অভ্যন্তরীণ নানা গভীর সঙ্কটের চিত্র বেরিয়ে এসেছে। তিনি বলেন, আমেরিকায় যা ঘটছে তার মধ্যদিয়ে দেশটির অভ্যন্তরীণ গভীর সংকটের কথা স্পষ্ট হচ্ছে।

গতকাল (রোববার) রোসিয়া-১ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি আমেরিকার চলমান দাঙ্গা এবং বর্ণবাদ-বিরোধী আন্দোলন সম্পর্কে খোলামেলা আলোচনা করেন।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট পুতিন এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন। তার এ সাক্ষাৎকার রোববার রাশিয়ার টেলিভিশন চ্যানেলটিতে পূর্ণাঙ্গভাবে সম্প্রচারিত হয়।

পুতিন বলেন আমেরিকার চলমান আন্দোলন দেশটির অভ্যন্তরীণ অনেকগুলো সমস্যা আমাদের সামনে তুলে ধরেছে। এসময় তিনি আমেরিকার করোনাভাইরাস মোকাবেলার বিষয়েও কথা বলেন। পুতিন বলেন, রাশিয়া করোনাভাইরাস মোকাবেলা করতে গিয়ে খুবই কম ক্ষতির শিকার হয়েছে অথচ আমেরিকায় ঘটেছে তার বিপরীত। এর মূল কারণ হচ্ছে শক্তিশালী নেতৃত্বের অভাব রয়েছে আমেরিকায়। আমি মনে করি আমেরিকার বড় সমস্যা হচ্ছে সেখানে সমাজ ও জনগণের স্বার্থের চেয়ে গোষ্ঠী এবং দলের স্বার্থকে অনেক বেশি গুরুত্ব দেয়া হয়।

তিনি বলেন, “রাশিয়া কখনো দাঙ্গাকে সমর্থন করে না। সাধারণ অধিকার এবং আইনগত অধিকারের জন্য শুরু হওয়া লড়াই দাঙ্গায় পরিণত হলে তাতে দেশের জন্য কোনো কল্যাণ আছে বলে আমি মনে করি না। আমরা কখনো এটাকে সমর্থন করি না।” খবর: পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys