1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বন্যার পর ১৫ দিন ধরে নৌকাতেই সংসার রোকেয়ার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

নিউজ ডেস্ক: নিজের বসতবাড়ি থাকা সত্ত্বেও নৌকার বাসিন্দা রোকেয়া বেগম। কারণ, পানিতে তলিয়ে গেছে তার বসতবাড়ি। স্বামী শামসুল ফকির ও আট বছরের নাতি নূরে এলাহীকে নিয়ে আশ্রয় নিয়েছেন একটি ভাঙা নৌকায়। ১৫ দিন ধরে সেই নৌকাতেই সংসার পেতেছেন তারা। নাওয়া-খাওয়াসহ সব কাজ চলছে নৌকায়। কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে পরিবারটি।

বন্যার পানি নামতে শুরু করলে এখনও বাড়ি ফিরতে পারেননি তারা।

রোকেয়া বেগমের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের পূর্ব মশালের চরে। শুধু রোকেয়া নয়, রোকেয়ার মতো অনেক পরিবারই এমন মানবেতর জীবনযাপন করছে।

রোকেয়া জানান, পানি নেমে গেলেও তাদের দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে। ইতোমধ্যে ঘরের সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। স্বামী কর্মে অক্ষম হওয়ায় কাজ করতে পারে না। বাড়ি থেকে পানি নামলেও অনেকটা অনিশ্চিত তারা, পুনরায় কবে উঠতে পারবেন নিজ বাড়িতে জানেন না তিনি।

তিনি আরও জানান, ‘তাদের কষ্ট দেখার কেউ নেই। তিনি ত্রাণ চান না। সরকারের কাছে তার আবেদন, বাড়ি পুনর্নির্মাণ করে যেন উচু করে দেওয়া হয়।’

এদিকে স্থানীয় লোকজন জানায়, বন্যা আসে আবার চলেও যায়। কিন্তু তাদের দুঃখের সীমা থেকেই যায়। নামমাত্র ত্রাণ আসলেও তা সবাই ঠিকভাবে পায় না। স্থানীয় জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে বঞ্চিত হয় প্রকৃত হতদরিদ্ররা। নদী খননসহ ঘরবাড়ি উঁচু করার দাবি ভুক্তভোগীদের। ত্রাণ নয়, পরিত্রাণ চায় এসব বানভাসি মানুষ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys