1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ফিটনেস টেস্টে পাশ নাসির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। তার অংশ হিসেবে আজ (শনিবার) মিরপুরে হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। এবার আর বিপ টেস্ট নয়, ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ক্রিকেটাররা। ৮টি দলের মধ্যে আজ ফিটনেস টেস্টে অংশ নিয়েছিলেন ৩টি দলের খেলোয়াড়রা। জানা গেছে ইতিবাচক ফল করেছেন সবাই। গতবার ফিটনেস টেস্টে ব্যর্থ হলেও এবার উতরে গেছেন নাসির হসেন।

২০১৯ সালের অক্টোবরে এনসিএল শুরুর আগে বিপ টেস্টে নাসির মাত্র ৯.২ স্কোর করেন। ২০২০ সালের নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়ার জন্য বিপ টেস্টে দেন নাসির, সেখানে সর্বনিম্ন, ৮.৫ স্কোর করেন তিনি। এজন্য ড্রাফটেও নাম তুলতে পারেননি নাসির। সম্প্রতি মাঠের বাইরের ঘটনায় আলোচনায় এই অলরাউন্ডার। এর মধ্যে আজ মিরপুর স্টেডিয়ামে এসেছিলেন তিনি। যদিও সংবাদমাধ্যম কর্মীদের এড়িয়ে যান তিনি। তবে জানা গেছে, ফিটনেস টেস্টে ১৭ এর উপরে স্কোর করে পাশ করেছেন নাসির।

আজকের ফিটনেস টেস্ট প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘সবার মোটামুটি খুব ভালো অবস্থা। এটা ভালো হওয়ার কারণ এবার প্রত্যেক দল অনেকদিন ফিটনেস ক্যাম্প করেছে। এবার কেউ খারাপ করেনি। লক্ষ্যের চেয়ে উপরে আছে সবার নম্বর। এটা ইতিবাচক দিক। আগে দেখা যেত অনেকে ভালো করছে না বা ফিটনেস ভালো নয় দেখে বাদ পড়ছে। আমার মনে হয় না এবার ওরকম কোনো পরিস্থিতিতে পড়তে হবে। বাকিটা পুরো রিপোর্ট পেলে বোঝা যাবে।’

ক্রিকেটারদের ফিটনেস টেস্টের সুফল জানাতে গিয়ে রাজ্জাক বলছিলেন, ‘আমি নিজে যখন দিয়েছি, কখনই বলিনি কাজটা ভালো না। আমি সবসময় উৎসাহ দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা করা উচিৎ। টেস্টের পরই ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের স্থান। ফিট থেকে সবার মাঠে নামা উচিৎ। দিনশেষে এখান থেকেই টেস্ট খেলোয়াড় তৈরি হবে। এখনও প্রাথমিক ধাপ, এরপর প্র্যাকটিস করবে এরপর ম্যাচে নামবে। কিন্তু ফিট থাকলে খেলার সময় আর চিন্তা করতে হবে না।’

আজ ফিটনেস টেস্টের প্রথম দিনে টেস্ট দিয়েছেন রংপুর, রাজশাহী ও ঢাকা মেট্রোর ক্রিকেটাররা। এরপর ধাপে ধাপে বাকি দলগুলোর ক্রিকেটাররাও ফিটনেস টেস্ট দেবেন। এখনো সূচি নির্ধারিত না হলেও আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় ক্রিকেট লিগ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys