1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির রুদ্ধদ্বার বৈঠক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৩০ মিনিটের এ বৈঠকের সময় সিইসির সঙ্গে একটি প্রতিনিধি দল ছিল।

আজ সোমবার দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইসির প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার। তবে সুপ্রিমকোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমি এবং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে সৌজন্য সাক্ষাৎ করতে ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে হাইকোর্টে যে রুল দিচ্ছে তা নিয়ে আমার অফিস কথা বলবে। সীমানা নির্ধারণ নিয়ে এখানে কোনো কথা হয়নি।

এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসির প্রতিনিধি দল।

এ সময় তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys