রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পুনর্মিলনী থেকেও বাদ শোভন-রাব্বানী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়ার পরে এবার সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর পুনর্মিলনী থেকেও বাদ পড়েছেন রেজওয়ানুল হক শোভন এবং গোলাম রাব্বানী। আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনীতেও থাকার সুযোগ পাচ্ছেন না দুর্নীতির দায়ে অপসারিত সংগঠনটির সাবেক এই সভাপতি ও সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ইত্তেফাককে বলেন, ‘ছাত্রলীগ থেকে অপসারিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে পুনর্মিলনীতে আমন্ত্রণ জানানো হয়নি এবং জানানো হবেও না। তবে আমন্ত্রণ কেন জানানো হবে না এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি লেখক।’

এদিকে কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘এ ব্যাপারে ছাত্রলীগের হাইকমান্ডের সঙ্গে কথা হয়েছে। হাইকমান্ড থেকেই তাদের (শোভন-রাব্বানী) আমন্ত্রণ জানাতে নিষেধ করা হয়েছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি।’

জানা যায়, উপমহাদেশের বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্য নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে পুনর্মিলনীর। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ছাত্রলীগের সাবেক নেতারা জানায়, পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতারা বর্তমান নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অভিজ্ঞতা বিনিময় করেন।

উল্লেখ, গত বছরের ১৪ সেপ্টেম্বর চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys