বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

পদ্মায় মাইক্রোবাস পড়ে নিখোঁজ চালকের লাশ উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পন্টুনের তার ছিঁড়ে পদ্মায় পড়ে যাওয়া মাইক্রোবাসের চালকের লাশ ৪৫ ঘণ্টা পর পাওয়া গেছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে পন্টুন থেকে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। দুই ঘণ্টা পর বেলা দেড়টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করা হলেও ভেতরে চালককে পাওয়া যায়নি। সেই থেকে চালকের সন্ধানে তল্লাশি চলছিল।

ওই চালকের নাম মারুফ হোসেন (৪০)। তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলায়। ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা মাকসুদুর রহমানের নতুন কেনা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৪-২৬০৮) চালক হিসেবে কাজ করতেন তিনি। গত সোমবার মাইক্রোবাসের মালিকের শ্যালক সৌদি আরবপ্রবাসী মিজানুর রহমান রবিনকে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা নামিয়ে দিয়ে ঢাকায় ফিরছিলেন তিনি। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys