1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নূরকে আইনি সহায়তা দিতে চায় ড. কামাল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরুকে গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার এক বিবৃতিতে নূরের মামলাকে মিথ্যা দাবি করে প্রয়োজনবোধে গণফোরাম ভিপি নূরসহ আন্দোলনরত সকল নেতৃবৃন্দকে আইনি সহায়তা দেবে বলে তিনি জানান।

সরকারকে রাজনৈতিক নোংরামি বন্ধের আহ্বান জানিয়ে অবিলম্বে ভিপি নূরের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান ড. কামাল হোসেন।

উল্লেখ্য, লালবাগ থানায় করা ধর্ষণের সহযোগিতা মামলার বাদীই সোমবার রাতে নূরের বিরুদ্ধে আরেক মামলা করেছেন কোতোয়ালি থানায়। এ মামলায় অপহরণ, ধর্ষণ ও সামাজিক মাধ্যমে চরিত্র হননের অভিযোগ আনা হয়েছে। লালবাগ থানায় করা মামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ডাকা বিক্ষোভ মিছিল শেষে নূরসহ সাতজনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys