রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

নির্বাচন পেছানোর দাবিতে দেশব্যাপী অবরোধের ডাক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ২৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। শনিবার রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

এছাড়া ২২ জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং ২৭ জানুয়ারি গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রানা দাসগুপ্ত বলেন, ৩০ তারিখে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না, প্রতিরোধ করা হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় ইসিকে নিতে হবে ।

এদিকে সরস্বতী পূজার দিনে সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। চিকিৎসক জানান, খাবার গ্রহণ না করায় এ অসুস্থতা। দীর্ঘক্ষণ এ অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys