1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ভবন ঘেরাও

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবন ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট। এ ঘটনায় ঢাকা থেকে সোয়াট ও বোম্ব ডিজপোজাল টিম ঘটনাস্থলে যাচ্ছে।

রবিবার ( ১১ জুলাই) রাত ৮টার দিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করেছেন।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন জানান, রবিবার (১১ জুলাই) রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

সিটিটিসির ঐ কর্মকর্তারা আরও বলেন, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন। তার ওই আস্তানা থেকে তৈরি করা বোমা গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয়।

সিটিটিসির কর্মকর্তারা মনে করেন, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার হওয়া মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের সনাক্ত করার চেষ্টা চলছে। একইসঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ এক্সপ্লোসিভ আছে, তা জেনে অভিযানের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys