রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

নানক হাসপাতালে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সোমবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন তিনি।

জাহাঙ্গীর কবির নানকের একান্ত সহকারী মোহাম্মদ বিপ্লব বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তার এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে দুটি ব্লক ধরা পড়েছে।’

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজিস্ট ও সিসিইউ ইনচার্জ মাহবুবর রহমান বলেন, ‘জাহাঙ্গীর কবির নানকের হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। ইতোমধ্যে একটি Coronary stent (হার্টের রিং) পরানো হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।’

নানকের ব্যক্তিগত সহকারি বিপ্লব আরো বলেন, ‘বুকের ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এনজিওগ্রামে ব্লক ধরা পড়ে। এরপর তার বুকে একটি (Coronary stent) রিং পরানো হয়।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys