শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ধলেশ্বরীতে ট্রলারকে ধাক্কা দেওয়া লঞ্চটি সাংসদ টিপুর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় আজ বুধবার সকালে ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত অন্তত নয়জন নিখোঁজ আছেন। আজ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি।

লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা যায়, ট্রলারকে ধাক্কা দেওয়া লঞ্চটির নাম এমভি ফারহান-৬। এর মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। গতকাল মঙ্গলবার রাতে ভোলা থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসা দুই ইঞ্জিন বিশিষ্ট লঞ্চটির একটি ইঞ্জিন নষ্ট ছিল। সদরঘাট আসার পথে ভোলার একটি ডুবোচরে আটকে গিয়ে লঞ্চের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায় বলে লঞ্চ কর্তৃপক্ষের দাবি।

এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে গোলাম কিবরিয়া টিপু বলেন, ভোর চারটায় লঞ্চটির সদরঘাটে পৌঁছানোর কথা ছিল। যাত্রাপথে ভোলার একটি ডুবোচরে আটকে গিয়ে লঞ্চের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। নষ্ট ইঞ্জিন ও ঘন কুয়াশার কারণে লঞ্চটি নির্ধারিত সময় থেকে অন্তত ৫ ঘণ্টা পিছিয়ে ছিল। সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চটি ধর্মগঞ্জ ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ যাত্রীবাহী একটি ট্রলার লঞ্চের সামনের অংশে এসে ধাক্কা খায়। তখন লঞ্চটির লোকজন সেখানে থেমে গিয়ে বয়া ফেলে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেন।

এদিকে ঘটনাস্থলে আসা স্বজনদের কাছ থেকে অন্তত নয়জন নিখোঁজের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে এক বছরের শিশুসহ এক পরিবারের চারজন আছেন।

আজ বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, নিখোঁজ ট্রলারটি শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys