1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি রোনালদো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: খ্যাতি আর জনপ্রিয়তার মধ্যেও নানা ঘটনায় আলোচিত-সমালোচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তেমনই একটি ঘটনা ঘটে প্রায় ১০ বছর আগে। রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক নারী। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে ধর্ষণ করেছেন বলে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এক নারী। ২০১০ সালের ওই ঘটনা এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছিল। রোনালদোর বিরুদ্ধে এ নিয়ে ধর্ষণ মামলাও দায়ের হয়েছিল। শুনানিও হয়েছিল।

আবারও যুক্তরাষ্ট্রে রোনালদোর বিরুদ্ধে সেই ধর্ষণ মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। নেভাদায় ফেডারেল জজের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই শুনানির। যে শুনানিতে উপস্থিত থাকতে হতে পারে রোনালদোকে।

এখনো শুনানির নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে জজ জেনিফার ডোরসি বলেন, ‘দুই পক্ষের যুক্তি-তর্ক শুনেই সিদ্ধান্ত নেয়া হবে। ধর্ষণের অভিযোগ তোলা ক্যাথেরিন মায়োরগার কথাও শোনা হবে।’

লাস ভেগাসের হোটেলে রোনালদোর সঙ্গে শারীরিক সম্পর্কের বিনিময়ে সেই নারীকে এক প্রতিনিধির মাধ্যমে ৩ লাখ ৭৫ হাজার ডলার দিয়েছিলেন রোনালদো। তবে রোনালদোর অ্যাটর্নি পিটার ক্রিস্টিয়ানসেন এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি অভিযুক্তের আইনজীবীও কোনো মন্তব্য করেননি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys