1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ধর্ষণের পর গরম পানি ঢেলে নির্যাতন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক কিশোরীর (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গোড়াই ইউনিয়নের পালপাড়া কুরনীটেক এলাকার একটি খালি প্লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কিশোরীর দেহে ফোসকা ও জখমের চিহ্ন দেখে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকালে এলাকাবাসী খালি প্লটটিতে রক্তাক্ত অবস্থায় কিশোরীটির মৃতদেহ দেখতে পায়। পরে গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আদিল খান পুলিশে খবর দেন।

মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, কিশোরীকে ধর্ষণের পর গরম পানি ঢেলে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরব উদ্দিন, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম মনসুর মুসা, থানার ওসি শেখ রিজাউল হক দিপু ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys