শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

দ্বিতীয় ডোজের টিকা নিলেন খালেদা জিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি। খালেদা জিয়া মডার্নার তৈরি টিকা নিয়েছেন। এর আগে গত ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

আজ বিকেল চারটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে টিকা নেওয়ার উদ্দেশ্যে হাসপাতালের দিকে রওনা হন। হাসপাতালের সামনে এসে পৌঁছালে চিকিৎসক ও নার্স এসে গাড়িতে অবস্থানরত খালেদা জিয়াকে টিকা দেন।

প্রসঙ্গত, এ বছরের ১১ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys