1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে শাকিলা খাতুন (৩০) নামে এক যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাকিলার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াকাদি উপজেলায়। তিনি যৌনপল্লীর আরতির বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

আজ শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে যৌনপল্লী এলাকার মধ্যে সবাইকে দেখা গেলেও শাকিলাকে দেখতে না পেয়ে অন্য বাড়ির ভাড়াটিয়া শাকিলার রুমের জানালা দিয়ে শাকিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ এসে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘বিকেল ৫টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ খবর পেয়ে দৌলতদিয়া পূর্ব পাড়ায় অবস্থিত আরতির বাড়ির ফ্যানে এক ভাড়াটিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্বহত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys