শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

দেশ ছাড়লেন মুরাদ হাসান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো সাংসদ মুরাদ হাসান দেশ ছেড়েছেন। আজ শুক্রবার রাত ১টা ২১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ওই ফ্লাইট ১১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশনে যাত্রীদের চাপ থাকায় ফ্লাইটটি ঢাকা ছাড়তে দেরি হয়।

দেশ ছাড়ার সময় মুরাদ হাসানের পরনে কালো রঙের ব্লেজার, টি–শার্ট, নীল রঙের জিনস, মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক ও চোখে চশমা ছিল। তাঁর কোনো সফরসঙ্গী ছিলেন না।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে মুরাদ হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন করেন। চেক ইনের পর প্রথমে তিনি বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষা করেন। এরপর বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ করে সাত নম্বর গেট দিয়ে তিনি উড়োজাহাজে ওঠেন।

ফ্লাইটটি দুবাইগামী ট্রানজিট হওয়ায় দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফল চেক করতে সময়ক্ষেপণ হয়। এ কারণে ফ্লাইটটি দেরি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ইকে-৮৫৮৫ ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই ফ্লাইটে করেই তিনি দুবাই ট্রানজিট হয়ে কানাডার টরন্টোতে যাবেন।
অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান। বুধবার তিনি টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys