রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

থাইল্যান্ডের হাসপাতালে ভর্তি হয়েছেন সাহারা খাতুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: দীর্ঘদিন অসুস্থ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। ভর্তি করা হয়েছে বামরুনগ্রাদ হাসপাতালে।

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে রওয়ানা হয়। বিকেল ৪টার দিকে সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সাহারা খাতুন দীর্ঘদিন রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতেও ছিলেন কিছুদিন। তবে সাহারা খাতুনের অবস্থার সামান্য উন্নতি হলে গত ২২ জুন তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিফন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। এরপর গত ২৪ জুন মেডিক্যাল বোর্ড জানিয়েছিলো উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে বিদেশ নেওয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys