শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

তিনদিনের রিমান্ডে নিপুণ রায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নেত্রী নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে তিনদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। একই অভিযোগে অপর আসামি আরমান হোসেনকেও তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলাটির তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে রোববার ঢাকার রায়েরবাজার বাসা থেকে নিপুণ রায়কে গ্রেপ্তার করে র‌্যাব। আর আরমানকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে নিপুণ রায় ও আরমান হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে হাজারীবাগ থানা পুলিশ। নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys