1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

তারেক রহমানকে কখনো দেখিনি, দেখার ইচ্ছাও নেই: সাবেক তথ্যসচিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মকবুল হোসেন বলেছেন, তারেক রহমানের সঙ্গে আমার সামনা-সামনি কখনো দেখা হয়নি। তাকে দেখার ইচ্ছাও আমার নেই।’ আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিক বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার আমাকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে। এর মধ্যে অন্য কোনো কারণ আছে বলে আমার জানা নেই। সরকার আমাকে অবসরে পাঠানোয় অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকলে যেসব সুযোগ সুবিধা পেতাম, সেগুলো হয়তো পাব না। তবে অবসরের সব সুযোগ সুবিধা পাব।’

বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশ হয়েছে- ‘বিরোধীদলের সঙ্গে আপনার সখ্যতা আছে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক এ তথ্য সচিব বলেন, ‘বিষয়টি আমি এখনই পত্র-পত্রিকায় দেখলাম। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল কি না সাংবাদিক হিসেবে আপনারা বিষয়টি অনুসন্ধান করতে পারেন। যদি থেকে থাকে সেটি আপনারা প্রচারও করতে পারেন। আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই।’

তিনি আরও বলেন, ‘আমি তারেক রহমানকে কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। তাকে দেখার ইচ্ছাও আমার নেই। তিনি তো মন্ত্রীও ছিলেন না, এমপিও ছিলেন না। টেলিভিশনে তাকে দেখেছি, সেটা তো স্বাভাবিক।’

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে অবসর প্রদান করা হলো।

কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসর প্রদান করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys