1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ডিআরইউর সভাপতি নোমানী, সম্পাদক মসিউর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোরসালীন নোমানী ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মশিউর রহমান খান। তিনি পেয়েছেন ৬৯২ ভোট।

দিনব্যাপী এ ভোটগ্রহণ শেষে সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনারের অন্যতম সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল এই ফলাফল ঘোষণা করেন।

ডিআরইউ এর নসরুল হামিদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

সংগঠনটির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে লড়েছেন তিনজন। তারা হলেন— শাহনেওয়াজ দুলাল (সময়ের আলো) ও মুরসালিন নোমানী (বাসস), নজরুল ইসলাম মিঠু (জার্মান নিউজ এজেন্সি)।

সহসভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তারা হলেন— আবুল বাশার নুরু, নজরুল কবীর ও ওসমান গনি বাবুল। সাধারণ সম্পাদক পদে লড়ছেন আবু আল মোরছালীন বাবলা (চ্যানেল আই), মসিউর রহমান খান (সমকাল) ও তোফাজ্জল হোসেন (খোলা কাগজ)।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী ছিলেন যুগ্ম-সম্পাদক পদে। এই পদের প্রার্থী ছিলেন পাঁচ জন। তারা হলেন— আরাফাত দাড়িয়া, ফারুক খান (বাংলাদেশের কণ্ঠ), চ্যানেল সেভেনের হাফিজ আল আসাদ (সাইদ খান), মেহেদী আজাদ মাসুম (আলোকিত সময়) ও গোলাম ময়নুল আহসান (বাংলাভিশন)।

সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি (দৈনিক আমাদের সময়), মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), আব্দুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন)। খসড়া তালিকায় ৬টি সম্পাদকীয় পদে দুজন করে প্রার্থী রয়েছেন— অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর (এশিয়ান এজ) ও শ্যামল কান্তি নাগ। দফতর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জান্নাতুল ফেরদৌস পান্না ও জাফর ইকবাল।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (দৈনিক জাগরণ) ও কামাল মোশারেফ (বাংলাদেশের খবর)। ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (ভয়েস অব এশিয়া) ও মজিবুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক পদে শাহাবুদ্দিন মাহতাব ও মিজান চৌধুরী। আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান ও মোহাম্মদ নইমুদ্দীনের (রাইজিং বিডি) নাম খসড়া তালিকায় প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য সাতটি পদে নির্বাচনে লড়েছেন ৯ প্রার্থীর। তারা হলেন — দৈনিক ঢাকাটাইমসের আজিজুর রহমান (রহমান আজিজ), রফিক রাফি (নিউ নেশন), মানবকণ্ঠের জাহাঙ্গীর কিরণ ও মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), এমএম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), বিটিভির নার্গিস জুঁই ও মাহবুবুর রহমান, রোমানা জামান (ভোরের কাগজ), সায়ীদ আবদুল মালিক (ইনকিলাব)।

নির্বাচিত যারা

এর আগে রবিবার (২৯ নভেম্বর) ডিআরইউর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচিত যারা

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মুরসালিন নোমানীর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট।

সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন উসমান গণি বাবুল। তিনি পেয়েছেন ৫৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল কবীর পেয়েছেন ৪৮৬ ভোট। আবুল বাশার নুরু পেয়েছেন ২৭৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক ইনকিলাবের মাইনুল হক সোহেল। তিনি পেয়েছেন ৭৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল কাফী পেয়েছেন ২৯৬ ভোট। আবদুল হাই তুহিন পেয়েছেন ২৭৩ ভোট।

যুগ্ম সাধারণ পদে বিজয়ী হয়েছেন আরাফাত দাড়িয়া। তিনি পেয়েছেন ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদি আজাদ মাসুম পেয়েছেন ২৭০ ভোট। আর গোলাম মইনুল আহসান পেয়েছেন ২৫৮ ভোট।

অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহ আলম নুর, দপ্তর সম্পাদক পদে মো. জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে মো. নঈমুদ্দীন।

এর আগে নারী সম্পাদক পদে রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহসভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন।

কার্যনির্বাহী সদস্য পদে ঢাকা টাইমসের আজিজুর রহমান (রহমান আজিজ) ৭৩০ ভোট বিজয়ী হয়েছেন। এছাড়াও সদস্য পদে বিজয়ী হয়েছেন এম এম জসিম (৭৯২ ভোট), রুমানা জামান (৭১৩ ভোট), মো. মাহবুবুর রহমান (৬৯০ ভোট), রফিক রাফি (৬৬৬ ভোট), নার্গিস জুঁই (৬৩৮ ভোট), জাহাঙ্গীর কিরণ (৫৫১ ভোট)।

নির্বাচনে এক হাজার ৩৮১টি ভোট প্রয়োগ করেন সদস্যরা। মোট ভোটের সংখ্যা এক হাজার ৬৯৩টি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys