বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ট্রাম্পকে গ্রেপ্তারে ইন্টারপুলে ইরানের চিঠি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ জন মার্কিন কর্মকর্তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে ইরান। গত বছর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। আলজাজিরা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেন ইসমাইলি জানান, সোলেইমানি হত্যায় জড়িত ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তাকে গ্রেফতার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছেন তারা। ইসমাইলি বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে বদ্ধ পরিকর ইসলামিক প্রজাতন্ত্রী ইরান।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি। এ হত্যাকাণ্ডের আদেশ দিয়েছিলেন ট্রাম্প নিজেই। বিচারবহির্ভূত হত্যকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড জানিয়েছেন, সোলেইমানিকে হত্যা আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী।

জেনারেল সোলেইমানিকে হত্যার অভিযোগে ট্রাম্পকে গ্রেফতারে এর আগেও ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছিল ইরান। গত জুনে টাম্পসহ কয়েক ডজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধ হত্যা ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তেহরান।

তবে ফ্রান্সভিত্তিক পুলিশ সংস্থাটি ইরানের সেই অনুরোধ নাকচ করে দেয়। ইন্টারপোল বলছে, তাদের নিয়মে রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণ বিষয়ক কোনও ঘটনায় হস্তক্ষেপ নিষিদ্ধ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys