বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

ট্রাকে চাঁদাবাজি, হাতেনাতে আটক ঢাবির দুই ছাত্রলীগ কর্মী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: চাঁদাবাজির ঘটনায় আটক ঢাবির ছাত্র জুবায়ের আহমেদ শান্ত ও আল আমিন। ছবি: সংগৃহীত
বালুর একটি ট্রাকে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। আটক দুজনই ছাত্রলীগের কর্মী। শনিবার ভোরে রাজধানীর হাইকোর্ট মোড়ে এ ঘটনা ঘটে।
আটক দুই শিক্ষার্থী হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মান তৃতীয় বর্ষের জুবায়ের আহমেদ শান্ত (২০) ও অপরাধ বিজ্ঞান বিভাগের একই বর্ষের আল আমিন (২১)।

দুজনই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী।

শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান জানান, এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন ট্রাকের সুপারভাইজার মো. সোহেল রানা।

ওসি বলেন, হাইকোর্ট থেকে একটু সামনে পানির পাম্পের পাশে ট্রাকটির চাকা নষ্ট হয়ে যায়। তখন ওই দুই শিক্ষার্থী সেখানে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে চালককে মারধর করতে থাকেন। একপর্যায়ে তারা চালকের রকেট অ্যাকাউন্ট থেকে জোড় করে টাকা নেন।

এসময় ট্রাকের অপর একজন পালিয়ে এসে হাইকোর্টের পাশে থাকা টহল পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, চাঁদাবাজির করার সময় দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে আমাদেরকে জানিয়েছে পুলিশ। এখন তারা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। এছাড়া তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys