বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জ্বর নেই খালেদা জিয়ার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনি ভালো আছেন। তার শরীরে জ্বর নেই। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাসও নিতে পারছেন।

খালেদা জিয়া মানসিকভাবে শক্ত আছেন উল্লেখ করে তার ব্যক্তিগত চিকিত্সক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আমরা তাকে শ্বাস-প্রশ্বাস ব্যায়ামের পরামর্শ দিয়েছি। তার ব্লাড সুগারসহ অন্য যেসব প্যারামিটার রয়েছে, সেগুলো ঠিক আছে। খালেদা জিয়ার কাশি নেই, গলাব্যথা নেই।

হাসপাতালে নেওয়া বা কোনো স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সব পরীক্ষা করেছি। রিপোর্ট ভালো এসেছে। সবচেয়ে বড় কথা, খালেদা জিয়া নির্দ্বিধায় আমাদের সঙ্গে কো-অপারেশন করছেন।’ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে খালেদা জিয়ার কোনো জ্বর আসেনি। এটা খুবই ভালো লক্ষণ। আগামী ২৪ ঘণ্টা জ্বর না এলে তাকে অনেকটা আশঙ্কামুক্ত বলা যাবে। ডা. এফ এম সিদ্দিকী বলেন, সোমবার খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার ১১ দিন। এই সময়টা করোনা রোগীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক বলা হয়। এখন বেগম জিয়া করোনার বিপজ্জনক সময় পার করছেন। তার পরও তার যে শরীরের অবস্থা, তা মোটামুটি ভালো। উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys