সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জ্বরাক্রান্ত খালেদা জিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের টিকা নেওয়ার পর তার পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘গত ১৯ জুলাই টিকা নেওয়ার পর একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।’

খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহ্বান জানিয়েছেন।’

এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার এন্ড হসপিটালে গিয়ে মর্ডানার এক ডোজ টিকা নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys