1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

জুনায়েদ বাবুনগরী মারা গেছেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তার মৃত্যু হয়। জুনায়েদ বাবুনগরীর বয়স হয়েছিল ৭৩ বছর।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) কর্মকর্তা হুমায়ুন আইয়ুব তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রীস জানান, সকাল সাড়ে ১০টায় উচ্চ রক্তচাপজনিত কারণে জুনায়েদ বাবুনগরী সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে সাধারণ ওয়ার্ড ও পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

জুনায়েদ বাবুনগরী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানান তিনি।

জুনায়েদ বাবুনগরী স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

গত বছর হেফাজতের আমির আল্লামা আহমদ শফী মারা যাওয়ার পর ওই বছরের ১৫ নভেম্বর সম্মেলনে বাবুনগরীকে আমির করে নতুন কমিটি গঠন করা হয়েছিল। পরে চলতি বছরের ২৫ এপ্রিল নানা কারণে এই কমিটি ভেঙে পাঁচজনের আহ্বায়ক কমিটি করা হয়। এই কমিটির নেতৃত্বেও ছিলেন বাবুনগরী। এ কমিটি গত ৭ জুন ৩৩ জনে উন্নীত হয়।

এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। এ ছাড়া তিনি চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys