মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

জাগরণী আওয়ার স্কুলের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছার ঐহিত্যবাহী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান জাগরণী আওয়ার স্কুল তিন বছর পার করলো। এই তিন বছরে প্রতিষ্ঠানটি জায়গা করে নিয়েছে সেরাদের তালিকায়। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) স্কুলটির তৃতীয় বর্ষপূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মধ্যে ছিল পতাকা উত্তোলন, কেক কাটা ও মা সমাবেশ, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্কুলে চেয়ারম্যান ও রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম নিশান।

বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ আয়কর উপদেষ্টা শেখ গোলাম রসুল, অধ্যাপক সফিয়ার রহমান, স্কুলের কো-চেয়ারম্যান মরিয়ম মৌসুমী ও শহিদুল ইসলাম শহিদ। বক্তব্য দেন অভিভাবক মৌসুমি আক্তার, লিলি বিশ্বাস, জাগরণী সংসদের সভাপতি মুনিরুল আলম মিশর,এছাড়াও উপস্থিত ছিলেন ফয়সাল মুকুট, শহিদুল ইসলাম, আনারুল ইসলাম, কামরুজ্জামান কামাল,ড্যানি,হিরু,হুমায়ন কবির, ডিটো,মানিক,হাসান,মইন,সাইদ, বাদল, সুমন, কবির, জনি প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys