রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জনকল্যাণকর কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো : আমু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের নব নির্বাচিত সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, শরিক দলগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে প্রাসঙ্গিক কর্মসূচির মাধ্যম ১৪ দলকে আরও গতিশীল করে সামনের দিক এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শরিক দলগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে প্রাসঙ্গিক কর্মসূচি দেবো। বর্তমানে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। সেখানেও জনকল্যাণকর কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো।’

আমির হাসন আমু আজ বুধবার কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসােেব দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সংবাদিকদের এ কথা বলেন।

১৪ দলের দায়িত্ব দেয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমির হোসেন আমু।
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘আমি সবসময়ই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে নানা আন্দোলন-সংগ্রামে ছিলাম। আমার স্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় কিছুদিন গ্যাপ ছিল। আজ নেত্রী ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিলেন আমাকে। এর জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

জোটের নতুন এই মুখপাত্র আরও বলেন, ‘এর আগে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বে ছিলেন জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ১৪ দলীয় জোট পরিচালনা করেছেন। নানা কর্মসূচি দিয়ে সব সময় শরিক দলগুলোকে সক্রিয় রেখেছেন। আজ তিনি নেই। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

উল্লেখ্য, ২০০৪ সালের নভেম্বরে তৎকালীন বিরোধী দলে থাকাকালে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে জোটের সমন্বয়ক ছিলেন আবদুল জলিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তবে বার্ধক্যজনিত কারণে তিনি প্রায়ই অসুস্থ থাকায় জোটের মুখপাত্র হিসেবে মোহম্মদ নাসিমকে দায়িত্ব দেন শেখ হাসিনা। সেই থেকে মোহাম্মদ নাসিমের নেতৃত্বেই ১৪ দলের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। কিন্তু গত ১৩ জুন নাসিমের মৃত্যুর পদটি শূন্য হয়ে যায়। এ অবস্থায় আমির হোসেন আমুকেই এই গুরু দায়িত্ব দিলেন জোটনেত্রী শেখ হাসিনা। বাসস

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys