বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

চলন্ত ট্রেনে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো রেল কর্মচারী!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: সিলেট থেকে শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেন যখনই লাউয়াছড়া বন অতিক্রম করছিলো, তখন ঘটলো এক নারকীয় ঘটনা। চলন্ত ট্রেনেই ন্যাক্কারজনক ঘটনার শিকার হয়েছেন এক প্রতিবন্ধী নারী। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় এক প্রতিবন্ধী নারী টয়লেটে যাচ্ছিলেন। ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ প্রতিবন্ধী নারীকে জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষণ করে। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছলে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকেন। এর আগে ট্রেনে থাকা যাত্রীরা তাকে আটক করে রাখে। পরে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করে।

ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন। রটনাকারী আটক জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

এ বিষয়ে শ্রীমঙ্গল রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল ভানুগাছ স্টেশন ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের মধ্যে পৌঁছলে এ ঘটনা ঘটে।

ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ

তিনি বলেন, রটনাকারী জাহিদ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করেন। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত জাহিদকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys