রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

গলার সুর হারিয়েছেন বাপ্পী লাহিড়ী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: আশির দশকের বলিউডে বাপ্পী লাহিড়ীর উত্থান। আর পিছনে দেখতে হয়নি এই কণ্ঠ জাদুকরকে। জয় করেছেন অসংখ্য ভক্তের মন। শোনা যায় তার গান নাকি ম্যাজিকের মতো মন ভালো করতে সক্ষম। বাংলাদেশের সিনেমায়ও শোনা গেছে তার সুর ও কণ্ঠ। তার সুরে ভারতে বাজিমাত করেছিলেন রুনা লায়লা। সেই বাপ্পী নাকি হারিয়েছেন গলার স্বর, বলতে পারছেন না কথা!

সম্প্রতি একথা প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে বলিমহলে। বিশেষ করে সুরকার পুত্র বাপ্পা লাহিড়ীর কথাতেই যেন উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে। খবর হিন্দুস্থান টাইমসের।

কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বাপ্পী লাহিড়ী। ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও শরীর আর সম্পূর্ণ ঠিক হয়নি।

ইন্ডাস্ট্রিতে জোর গুজব, এরপরই নাকি গলার সুর সম্পূর্ণ হারিয়েছেন বাপ্পী। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর তাকে দেখতেও যান ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন ব্যক্তিত্ব। তাদের সঙ্গেও নাকি কোনো কথা বলেননি বাপ্পী। কিংবা বলে উঠতে পারেননি।

বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগেই লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরেছেন ছেলে বাপ্পা। তারপর আর যুক্তরাষ্ট্রে ফিরে যাননি। বাবার খেয়াল রাখছেন।

এদিকে বাপ্পীর পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের খবর, ফুসফুস সংক্রান্ত বেশ কিছু সমস্যা ধরা পড়েছে এই সুরকার-গায়কের। সে জন্যই নাকি চিকিৎসকের নির্দেশে তার কথা বলা বারণ। বাপ্পা সরাসরি তার বাবার সুর হারানো নিয়ে কিছু না বললেও ইঙ্গিতে বুঝিয়েছেন করোনা বেশ ভালোমতোই প্রভাব ফেলেছে বাপ্পীর স্বাস্থ্যে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys