বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজায়’ তিনিসহ ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার বিকালে খালেদা জিয়াকে দেখে আসার পর সাংবাদিকদের এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক মো. আল মামুন।

তিনি বলেন, খালেদা জিয়াসহ তার বাসার ৯ জনের করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসাতেই তিনি চিকিৎসা নেবেন।

তিনি আরও জানান, খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে খালেদার জিয়ার জন্য বিশেষ দোয়া করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys