শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কোন বিভ্রান্তি নয়’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে দলটির মহাসচিব এ আহ্বান জানান। সোমবার বিকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে গণমাধ্যমের তথ্য প্রকাশ নিয়ে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করেন। তিনি ভালো করে খোঁজ-খবর নিয়ে সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমকে আহ্বান জানান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি রয়েছেন। তার বায়োপসি পরীক্ষা দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

বায়োপসি রিপোর্ট সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, এ ধরনের রিপোর্ট আসতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগে। এরআগে তো বলা যায় না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys