1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার চেষ্টা চলছে’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ সচল আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বিষয়টা (দলের উদ্যোগ) অন আছে। এই বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদের জানাবো।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, সি ইজ ফিলিং বেটার। তিনি আগের মতোই আছেন। প্রত্যেকদিন উনার (খালেদা জিয়া) চেকআপ হয়। টিম অব ডক্টরস আছেন। ডা. এ এফ এম সিদ্দিকী ও ডা. এ জেড এম জাহিদ হোসেন সাহেব রাতে গিয়ে চেকআপ করেন। সপ্তাহে একদিন করে এখন পুরো টিম তাকে দেখবেন।

গত ১৯ জুন রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসার পর খালেদা জিয়া তার গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন। এভারকেয়ার হাসপাতালে করোনা সংক্রমণ ঝুঁকি থাকার কারণে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

গত ১০ এপ্রিল গুলশানের বাসায় করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। সেখানেই তার চিকিৎসা হয়। পরে পোস্ট কোভিড জটিলতা নিয়ে গত ২৭ এপ্রিল তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys