1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

খালেদার রিপোর্ট নিয়ে কিছু বলছেন না চিকিৎসকরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পাওয়া গেছে। সেই অনুযায়ী চিকিৎসকেরা তার চিকিৎসা দিচ্ছেন।

তবে এ বিষয়ে তার চিকিৎসকেরা গণামাধ্যমে কিছু জানাননি। গত ১২ অক্টোবর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ২৫ অক্টোবর তার শরীরে ছোট একটি অস্ত্রোপচার করা হয়।

ওই দিন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ওনার (খালেদা জিয়া) শরীরের এক জায়গায় ছোট একটা লাম্প (চাকা) আছে। এই লাম্পের ন্যাচার অব অরিজিন জানতে হলে বায়োপসি করা প্রয়োজন। সে জন্য ওনার বায়োপসির জন্য অপারেশন করা হয়েছে।

তবে সেই বায়োপসি রিপোর্টে কী আছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার কোনো চিকিৎসক কিংবা দলের পক্ষ থেকে গণমাধ্যমে কিছু জানানো হয়নি। কয়েকজনকে ফোন দিলেও তারা কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। ডা. জাহিদ হোসেন ও আল মামুন ফোন রিসিভ করছেন না।

দলের এক নেতা বাংলানিউজকে বলেন, বিষয়টি স্পর্শকাতর, সেজন্য হয়তো তারা ফোন ধরছেন না।

সোমবার (১ নভেম্বর) দুপুরে বিএনপির একটি সূত্র বাংলানিউজকে জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

বায়োপসি রিপোর্টে কী আছে জানতে চাইলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, আমিও খবর নেওয়ার চেষ্টা করছি। তবে এখনও কিছু জানতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys