বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কিছু টেস্টের জন্য সিএমএইচে মাশরাফি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২০

নিউজ ডেস্ক: কোভিড-১৯ রোগে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা আজ সন্ধ্যায় বুকের এক্সরে করাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন । তিনি ভালো আছেন। আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা থাকায় সাবধানতা অবলম্বন করতেই এক্সরে করানো।

মাশরাফির হাসপাতালে যাওয়া-না যাওয়া নিয়ে কিছু গুজবও ছড়িয়েছে আজ সারাদিন। এসব খবরে ভক্ত-সমর্থকেরা যেন বিভ্রান্ত না হন, সেজন্য বিকেলে তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।’ সেই পরীক্ষা করতেই বিকেলে সিএমএইচে গেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। পরীক্ষা শেষে তাঁর আবার মিরপুরের বাসায় ফেরার কথা।

কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর থেকে মাশরাফির চিকিৎসা বাসাতেই চলছে। তাঁকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। নিয়মিত খোঁজখবর রাখছেন বিসিবির চিকিৎসকেরাও। চিকিৎসকদের কাছে মাশরাফি নিজের পুরোনো শ্বাসকষ্টের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মাশরাফি জানিয়েছেন, তাঁর পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন। তিনিও মানসিকভাবে যথেষ্ট আত্মবিশ্বাসী আছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys